বগুড়া প্রতিনিধি।।বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর।
পুলিশ সূত্রে জানা যায়,মিজানুর রহমান সাগর একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় অর্থ আত্মসাৎ,ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত ৩০ আগস্ট রুবেল প্রাং নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়,ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পান করার সময় মিজানুর রহমানসহ ৪–৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রাংকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়।সেখানে তাকে মারধর করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় এবং সঙ্গে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়,শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
![]()






















































সর্বশেষ সংবাদ :———