নিজস্ব প্রতিবেদক।।পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে একাধিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।বিদ্যমান তদন্তের আলোকে সরকার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন করে পৃথক কোনো তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা নেই।
তিনি আরও বলেন,পিলখানার শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
![]()





















































সর্বশেষ সংবাদ :———