নিজস্ব প্রতিবেদক।।ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন যে দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে।
তিনি বলেন,বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী,জনগুরুত্বপূর্ণ স্থানে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার কাজ চলমান রয়েছে।সরকারের লক্ষ্য ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা।
মন্ত্রী সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক,পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত এবং জেলার অন্যান্য প্রধান কর্মকর্তা।
এই উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
![]()





















































সর্বশেষ সংবাদ :———