নিজস্ব প্রতিবেদক।।দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান,নিয়োগ বাতিল হওয়া পুলিশ সদস্যদের বিষয়টি দীর্ঘদিন প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। আদালতের রায়ের আলোকে তাদের চাকরি পুনর্বহালের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হলেও তা অনুমোদন হয়নি।তবে তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং চাকরি ফিরে পাবেন বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন,বর্তমানে পুলিশের কনস্টেবল পদে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে। এসব পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের কাজে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কেউ যদি পুলিশের কাজে বাধা বা হস্তক্ষেপ করে,তাহলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()





















































সর্বশেষ সংবাদ :———