নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।অভিযোগ ওঠা আসনগুলো হলো— ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আবেদন দাখিলের পর নির্বাচনি ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট তিন আসনের সব ব্যালট পেপার,রেজাল্ট শিটসহ নির্বাচনি নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়।এ বিষয়ে একই দিন প্রজ্ঞাপনও জারি করা হয়।বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করবেন।
উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে এবং নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশনায় দুটি আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে।এর মধ্যেই নতুন করে আরও তিনটি আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হলো।
![]()






















































সর্বশেষ সংবাদ :———