ঢাবি’র আ, লীগপন্হী শিক্ষককে হেনস্থা করলো-ডাকসু নেতারা

ঢাবি প্রতিনিধি।।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ওই শিক্ষককে হেনস্তা করেন তিনি।একপর্যায়ে অধ্যাপক জামাল উদ্দীন দৌড়ে পালাতে গেলে তাঁকে ধাওয়া করেন এ বি জুবায়ের।পরে অবশ্য ওই শিক্ষক একটি গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন।

বেলা দুইটার দিকে এ ঘটনার পর এ বি জুবায়ের এক ফেসবুক পোস্টে লিখেছেন,ফ্যাসিবাদের দোসর’ পাঁচজন শিক্ষক ক্যাম্পাসে গোপন বৈঠকে যুক্ত হয়েছিলেন।খবর পেয়ে তাঁদের পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। তবে আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে তাঁরা পালিয়ে গেছেন।

এ ঘটনার বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,আ ক ম জামাল উদ্দীনসহ আওয়ামী লীগপন্থী কয়েকজন শিক্ষক আজ দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এসেছিলেন।খবর পেয়ে কিছু শিক্ষার্থী ওই ভবনের সামনে জড়ো হন।একপর্যায়ে ডাকসু নেতা এ বি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামাল উদ্দীনকে ধাওয়া দেওয়া হয়।

এ বি জুবায়ের গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। জুবায়ের স্বতন্ত্রভাবে ডাকসুতে নির্বাচিত হলেও তাঁর প্রতি ইসলামী ছাত্রশিবিরের সমর্থন ছিল বলে ক্যাম্পাসে আলোচনা আছে।ডাকসুতে নির্বাচিত হওয়ার পর গত অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকান,হকার,মাদকসেবী ও ভবঘুরে উচ্ছেদে ‘অভিযান’ চালিয়ে আলোচনায় আসেন তিনি। বিষয়টি নিয়ে তখন পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে,সামাজিক বিজ্ঞান অনুষদের সিঁড়িতে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করছেন জুবায়ের।অধ্যাপক জামাল নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তাঁর পরিহিত হুডি খুলে ফেলেন।একপর্যায়ে সিঁড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন।তখন ডাকসু নেতা জুবায়ের ওই শিক্ষকের পিছু ধাওয়া করেন।একপর্যায়ে অধ্যাপক জামাল একটি গাড়িতে উঠে পড়েন।তখনো গাড়ির দরজা ধরে তাঁকে টেনে নামানোর চেষ্টা করছিলেন জুবায়ের।

ঘটনার পর এই ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেছেন ডাকসু নেতা এ বি জুবায়ের।সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশফায়ার দিতে হবে বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ ক ম জামাল,নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল।খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেয়ার চেষ্টা করি।কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো!ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এদের ক্লাস-পরীক্ষা সব বয়কট করেছে।তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কীভাবে পায়!প্রশাসনকে আরও তৎপর হতে হবে। খুনিদের সাথে কোনো সহাবস্থানের সুযোগ নেই।সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শীঘ্রই।’

অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন।এ সংগঠনকে ঘিরে আওয়ামী লীগ সরকারের আমলেই নানা বিতর্ক তৈরি হয়েছিল। একপর্যায়ে মঞ্চে বিভক্তি তৈরি হলে সংগঠনের একটি পক্ষ অধ্যাপক জামালকে বহিষ্কারও করেছিল।তবে এরপরও তিনি মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কার্যক্রম চালিয়ে যান।

ঘটনার বিষয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন প্রথম আলোকে বলেন,গত মাসে তাঁকে নীল দলের আহ্বায়ক করা হয়।নীল দলের পক্ষ থেকে তাঁরা কয়েকজন শিক্ষক আজ দুপুরে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় তিনিসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে যান চা খাওয়ার জন্য।চা খেয়ে যখন সেখান থেকে বের হন,তখন তিন-চারজন ছাত্র তাঁদের সামনে ব্যারিকেড দেন যে তাঁদের এখান থেকে যেতে দেবেন না।

অধ্যাপক জামালের ভাষ্য,একপর্যায়ে তারা আমার গায়ে হাত দেয়,হামলা করে।তারা আমার ব্যাংক কার্ড,ক্রেডিট কার্ড—সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে।তাদের কাছে আমার প্রশ্ন,তারা কি আমাকে এভাবে হামলা করতে পারে?আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবে।কিন্তু ডাকসুর একজন প্রতিনিধি হয়ে কি এ ধরনের কাজ করা যায়?’

ঘটনার সময় অধ্যাপক জামাল উদ্দীনের সঙ্গে ছিলেন আওয়ামী লীগপন্থী শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিনাত হুদা।তিনি বলেন, ‘শিক্ষকদের হেনস্তা করা,তাঁদের ওপর হামলা করা এখন একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।আমি এ ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবেই দেখি। আমার শিক্ষকতাজীবনে আমি কখনো এ ধরনের ঘটনা দেখিনি।অথচ বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্য এখনো আমাদের খোঁজ নেননি।’

  • এই সংক্রান্ত সংবাদ

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হয়েছে।গত ৩ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সারা দেশের ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী এখন চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, বর্তমানে মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম চলছে।এসব প্রক্রিয়া শেষ হলেই দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। তবে রেকর্ড গতির এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে চাকরিপ্রার্থীদের তোলা ডিজিটাল জালিয়াতির অভিযোগ মৌখিক পরীক্ষায় সত্য প্রমাণিত হয়েছে।দিনাজপুরে ভাইভা বোর্ডে সাধারণ প্রশ্নের উত্তর দিতে না পারায় ১১ জন প্রার্থীকে আটক করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে তাঁদের আটক করা হয়। আটক প্রার্থীদের মধ্যে ঘোড়াঘাট উপজেলার গোলাম রাফসানী অন্যতম।ভাইভা বোর্ডে তাঁকে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র থেকেই সাধারণ কিছু প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।এতে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল হাসান তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে রাফসানী স্বীকার করেন,১০ লাখ টাকার চুক্তিতে ফয়সাল আহমেদ নামের একজন তাঁর হয়ে লিখিত পরীক্ষা দিয়েছিলেন। এছাড়া বিরল উপজেলার মানস চন্দ্র রায় ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক হন।জেলা প্রশাসন জানিয়েছে,সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে একে একে মোট ১১ জন প্রার্থী অপরাধ স্বীকার করেছেন।এই জালিয়াতি চক্রের সঙ্গে শিক্ষা অফিসের কিছু কর্মচারী ও শিক্ষকের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। বর্তমানে দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট রয়েছে।এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি সহকারী শিক্ষক পদের বিপরীতে উত্তীর্ণ প্রার্থীরা প্রতিযোগিতায় রয়েছেন। দ্রুত ফল প্রকাশের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান,শুধু সহকারী শিক্ষক নয়—দেশজুড়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে।এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন,প্রয়োজনের নিরিখে জরুরি ভিত্তিতে এই নিয়োগ…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবারও বড় সুযোগ নিয়ে এসেছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ।এ বৃত্তির আওতায় সম্পূর্ণ বিনা খরচে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) তত্ত্বাবধানে পরিচালিত এই স্কলারশিপকে বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি হিসেবে ধরা হয়। এই স্কলারশিপের মাধ্যমে স্বাস্থ্য,ডেভেলপমেন্ট,পরিবেশ, সাসটেইনেবিলিটি,ট্রেড,পাবলিক পলিসি,অর্থনীতি,গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার,বিজ্ঞান,ইঞ্জিনিয়ারিং ও ব্লু ইকোনমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করা যাবে। স্কলারশিপের সুযোগ-সুবিধা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন— সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ বই ও শিক্ষা উপকরণের খরচ বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট মাসিক ভাতা ও বসবাসের খরচ স্বাস্থ্য বিমা সুবিধা কোর্সভেদে ফিল্ডওয়ার্কের অতিরিক্ত সহায়তা আবেদনের যোগ্যতা এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই— ১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিক হতে হবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা যাবে না অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না কোনো সামরিক বাহিনী বা প্রতিরক্ষা সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে— আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ (প্রতিটি ব্যান্ডে ন্যূনতম ৬), অথবা টোয়েফল আইবিটি স্কোর কমপক্ষে ৮৪, অথবা পিটিই অ্যাকাডেমিক স্কোর কমপক্ষে ৫৮ থাকতে হবে আবেদন পদ্ধতি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের বিস্তারিত নিয়ম,প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সূচি জানতে স্কলারশিপের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইনের মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে এই স্কলারশিপ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    নির্বাচন ঘিরে বাংলাদেশে আসছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 36 views
    নির্বাচন ঘিরে বাংলাদেশে আসছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

    রমজান মাসে তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 26 views
    রমজান মাসে তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী শীঘ্রই প্রকাশের ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 36 views
    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী শীঘ্রই প্রকাশের ঘোষণা

    টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ২০০ ছাড়াল স্কটল্যান্ড, ইতালিকে উড়িয়ে বড় জয়

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 34 views
    টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ২০০ ছাড়াল স্কটল্যান্ড, ইতালিকে উড়িয়ে বড় জয়

    ভারত ম্যাচ বয়কট ইস্যুতে আমিরাতের সমর্থন পেল না পাকিস্তান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 27 views
    ভারত ম্যাচ বয়কট ইস্যুতে আমিরাতের সমর্থন পেল না পাকিস্তান

    আইসিসির সঙ্গে অচলাবস্থা নিরসনে পিসিবির তিন শর্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 32 views
    আইসিসির সঙ্গে অচলাবস্থা নিরসনে পিসিবির তিন শর্ত

    গাজীপুরে বিএনপির নির্বাচনি অফিসে গ্যাস বেলুন বিস্ফোরণে ২১ জন দগ্ধ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 42 views
    গাজীপুরে বিএনপির নির্বাচনি অফিসে গ্যাস বেলুন বিস্ফোরণে ২১ জন দগ্ধ

    জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদে ঝালকাঠিতে এনসিপির তিন নেতা বিএনপিতে যোগদান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 44 views
    জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদে ঝালকাঠিতে এনসিপির তিন নেতা বিএনপিতে যোগদান

    জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি: বাণিজ্যে নতুন সম্ভাবনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 20 views
    জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি: বাণিজ্যে নতুন সম্ভাবনা

    বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 24 views
    বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 34 views
    হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

    মেহেন্দিগঞ্জে মটর গাড়ী প্রতীকের এমপি পদপ্রার্থী আব্দুস ছালাম খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 41 views
    মেহেন্দিগঞ্জে মটর গাড়ী প্রতীকের এমপি পদপ্রার্থী আব্দুস ছালাম খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিকল্পনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 36 views
    ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিকল্পনা

    তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে নির্বাচনী জয় উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 34 views
    তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে নির্বাচনী জয় উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন

    নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 36 views
    নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন

    সরকার সরিয়ে দিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, দায়িত্ব পেয়েছেন সুরাইয়া আক্তার জাহান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 37 views
    সরকার সরিয়ে দিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, দায়িত্ব পেয়েছেন সুরাইয়া আক্তার জাহান

    আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোটারদের সতর্ক থাকার আহ্বান, চট্টগ্রাম-১১–এর জন্য ১১ দফা প্রতিশ্রুতি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 21 views
    আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোটারদের সতর্ক থাকার আহ্বান, চট্টগ্রাম-১১–এর জন্য ১১ দফা প্রতিশ্রুতি

    ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 17 views
    ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

    সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞা, ডিআরইউর প্রতিবাদ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 37 views
    সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞা, ডিআরইউর প্রতিবাদ

    ঢাকা-১১: নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের হাইকোর্টে রিট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 45 views
    ঢাকা-১১: নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের হাইকোর্টে রিট

    ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 47 views
    ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

    গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, নতুন ‘রাজা’ কে—নিয়ে আগ্রহ কম, লড়াই বহুমুখী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 26 views
    গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, নতুন ‘রাজা’ কে—নিয়ে আগ্রহ কম, লড়াই বহুমুখী

    মোবাইল নিষিদ্ধ, ভোটে স্বচ্ছতার প্রশ্ন: উৎসব মুখর নির্বাচন কি হবে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 34 views
    মোবাইল নিষিদ্ধ, ভোটে স্বচ্ছতার প্রশ্ন: উৎসব মুখর নির্বাচন কি হবে?

    ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড়, এনসিপি ও অন্যান্য দলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 31 views
    ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড়, এনসিপি ও অন্যান্য দলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী এলাকায় অবস্থান বিধিনিষেধ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 40 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী এলাকায় অবস্থান বিধিনিষেধ

    চিলির গণভোট ও ‘নো’ সিনেমা: ইতিহাস বদলে দেওয়া ভোট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 49 views
    চিলির গণভোট ও ‘নো’ সিনেমা: ইতিহাস বদলে দেওয়া ভোট

    ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 34 views
    ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

    ভালোবাসার সপ্তাহে আজ ‘চকোলেট ডে’, মিষ্টতায় ভরুক সম্পর্ক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 32 views
    ভালোবাসার সপ্তাহে আজ ‘চকোলেট ডে’, মিষ্টতায় ভরুক সম্পর্ক

    নির্বাচনের আগে ১৫৩ এসআইকে ইন্সপেক্টর পদে পদোন্নতি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 42 views
    নির্বাচনের আগে ১৫৩ এসআইকে ইন্সপেক্টর পদে পদোন্নতি

    নির্বাচনের সময়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, ছাড় পাচ্ছেন যাঁরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 18 views
    নির্বাচনের সময়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, ছাড় পাচ্ছেন যাঁরা

    অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পথে, প্রকাশ হয়নি উপদেষ্টাদের সম্পদের বিবরণী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 27 views
    অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পথে, প্রকাশ হয়নি উপদেষ্টাদের সম্পদের বিবরণী

    যে কারণে ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 0
    • 51 views
    যে কারণে ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

    পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 65 views
    পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

    কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 47 views
    কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

    মেহেন্দিগঞ্জের সঙ্গে সংযোগ ছাড়া ভোলা–বরিশাল সেতু নয়: রাজিব আহসান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 49 views
    মেহেন্দিগঞ্জের সঙ্গে সংযোগ ছাড়া ভোলা–বরিশাল সেতু নয়: রাজিব আহসান

    মোবাইল ব্যাংকিং বন্ধ করে কি নির্বাচন সুষ্ঠু হয়?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 42 views
    মোবাইল ব্যাংকিং বন্ধ করে কি নির্বাচন সুষ্ঠু হয়?

    ৯৬ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং লেনদেনে ১ হাজার টাকার সীমা: কালোটাকা রোধ না কি সাধারণ মানুষের শাস্তি?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 40 views
    ৯৬ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং লেনদেনে ১ হাজার টাকার সীমা: কালোটাকা রোধ না কি সাধারণ মানুষের শাস্তি?

    ড. মিজানুর রহমান আজহারীর নির্বাচনকে কেন্দ্র করে সতর্কবার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 65 views
    ড. মিজানুর রহমান আজহারীর নির্বাচনকে কেন্দ্র করে সতর্কবার্তা

    তারেক রহমানের প্রতিশ্রুতি: ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ ও রাস্তা প্রশস্ত করা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 52 views
    তারেক রহমানের প্রতিশ্রুতি: ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ ও রাস্তা প্রশস্ত করা হবে

    চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড ইজারা চুক্তি ভোটের আগে হচ্ছে না, বন্দর কর্মচারীদের অনির্দিষ্টকালীন ধর্মঘট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 26 views
    চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড ইজারা চুক্তি ভোটের আগে হচ্ছে না, বন্দর কর্মচারীদের অনির্দিষ্টকালীন ধর্মঘট

    ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 43 views
    ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া

    সেনা ও পুলিশ পরিচয়ে হুমকি: জমি দখলের অভিযোগে থানায় আবেদন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 22 views
    সেনা ও পুলিশ পরিচয়ে হুমকি: জমি দখলের অভিযোগে থানায় আবেদন

    বরিশালে নির্বাচন উপলক্ষে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 40 views
    বরিশালে নির্বাচন উপলক্ষে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

    বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সোমবার ফুলকোর্ট সভা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 52 views
    বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সোমবার ফুলকোর্ট সভা

    শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 29 views
    শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ

    কলমাকান্দায় পথসভায় ব্যারিস্টার কায়সার কামাল ‘ভোট কোনো বাণিজ্যের বিষয় নয়,প্রতিটি ভোট আমার কাছে আমানত’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 45 views
    কলমাকান্দায় পথসভায় ব্যারিস্টার কায়সার কামাল ‘ভোট কোনো বাণিজ্যের বিষয় নয়,প্রতিটি ভোট আমার কাছে আমানত’

    নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, যা বললেন উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 34 views
    নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, যা বললেন উপদেষ্টা

    ঢাকা ওয়াসা ঋণনির্ভর প্রকল্প নিয়ে বিতর্ক,অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের অনুমোদন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 37 views
    ঢাকা ওয়াসা ঋণনির্ভর প্রকল্প নিয়ে বিতর্ক,অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের অনুমোদন

    বরফের দেশে বছরে ৫০ লাখ টাকার চাকরি!

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 38 views
    বরফের দেশে বছরে ৫০ লাখ টাকার চাকরি!

    দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত—ইসলামের ইনসাফ চাই: চরমোনাই পীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 46 views
    দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত—ইসলামের ইনসাফ চাই: চরমোনাই পীর

    মেহেন্দিগঞ্জে পীর সাহেব চরমোনাইর আগমন কাল: গণসমাবেশ সফল করতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে পীর সাহেব চরমোনাইর আগমন কাল:  গণসমাবেশ সফল করতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

    আকিজ বশির গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 38 views
    আকিজ বশির গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ছুটি না পেয়ে সন্তানের মৃত্যু: ‘আমি না থাকলে নির্বাচন আটকে যেত?’—পুলিশ সদস্যের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 46 views
    ছুটি না পেয়ে সন্তানের মৃত্যু: ‘আমি না থাকলে নির্বাচন আটকে যেত?’—পুলিশ সদস্যের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

    কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 37 views
    কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ

    ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬
    • 0
    • 26 views
    ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট