নিজস্ব প্রতিবেদক।।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১:৫২ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৩।
ইউরোপীয়-মধ্যপ্রাচ্যীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী,ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো খুলনা জেলার দক্ষিণ-পশ্চিম থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ৩৫ কিলোমিটার।ভারতের কলকাতা থেকে উৎপত্তিস্থল ১০২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত।
ভূমিকম্পের তীব্র কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন।তবে,তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন অঞ্চলে কম্পনের রেশ অনুভূত হয়েছে।
আবহাওয়া অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
![]()






















































সর্বশেষ সংবাদ :———