নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার বিকেল ৩:৩০ টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করে গুলশানের নিজ বাসভবনে চলে যান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে,ভবনটির সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে এবং চলতি মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করে ভবনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত রাখা হবে।তবে তিনি সেখানে উঠবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।
ড. ইউনূস গত ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।তখন যমুনা ব্যবহার করা হচ্ছিল তার কার্যালয় ও সরকারি বাসভবন হিসেবে।নতুন সরকারের কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের পর তিনি সরকারি বাসভবন খালি করেন।
![]()






















































সর্বশেষ সংবাদ :———