সিলেট প্রতিনিধি।।সিলেট থেকে প্রখ্যাত রাজনৈতিক নেতা ডা. শফিকুর রহমান ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে তিনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।তিনি সিলেট-৪ আসন থেকে জামায়াতে ইসলামী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনের ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ:
১৯৯১: ১৭,৫১৭ ভোট
১৯৯৬: ১৮,০২৯ ভোট
২০০১: ১২,৪১৫ ভোট
এই তিন নির্বাচনের মোট ভোটসংখ্যা দাঁড়ায় ৪৭,৯৬১।
বর্তমানে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখছেন।
হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি
হবিগঞ্জ প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিঙ্ক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন।নির্বাচন কমিশন উল্লেখ করেছে,এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর পরিপন্থী এবং এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে। নোটিশে নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার সতর্কতা ও নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে,বিধিমালা লঙ্ঘন করলে জরিমানা আরোপ বা প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ,অবাধ ও সুষ্ঠু করার জন্য সকল প্রার্থীকে আইন-নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।
বিস্তারিত পড়ুন


















































সর্বশেষ সংবাদ :———