চাঁদপুর প্রতিনিধি।।চাঁদপুর সদর মডেল থানার পুলিশ রবিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।এদের মধ্যে ১২ জন কিশোর (১৪–১৭ বছর),ছয়জন ১৮ বছর,দুজন ১৯ বছর এবং একজন ২৩ বছর বয়সী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান,আটককৃতদের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশ সুপার রবিউল হাসান বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায় প্রশাসনকে নির্দেশ দেন,সন্ধ্যার পর অযাচিতভাবে ঘোরাফেরা করা কিশোরদের জিজ্ঞাসাবাদ করতে।তিনি বলেন, কিশোর গ্যাং এবং অযাচিত ঘোরাফেরায় জিরো টলারেন্স রাখতে হবে।
![]()






















































সর্বশেষ সংবাদ :———