সাড়ে ৩ ঘন্টায় খুলনা থেকে ঢাকায় এসে-যানজটে ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইওভারে কাটলো

নিজস্ব প্রতিবেদক।।গত ২৯ সেপ্টেম্বর সকাল নয়টায় খুলনা থেকে বাস চালিয়ে দুপুর সাড়ে বারোটায় যাত্রাবাড়ী পৌঁছেছেন চালক রমজান আলী।দুপুর দেড়টার দিকেও তাঁকে আটকে থাকতে দেখা যায় যাত্রাবাড়ী উড়ালসড়কের গুলিস্তান টোল প্লাজায়।চোখমুখে ক্লান্তি।মাঝেমাঝেই এলোপাতাড়ি হর্ন দিচ্ছিলেন। তাতে অবশ্য কাজ হচ্ছিল না।বাসের ভেতর উঁকি দিয়ে দেখা গেল,প্রায় সব যাত্রীর চোখেমুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ।

রমজান বললেন,সাড়ে তিন ঘণ্টায় গাড়ি ঢাকায় আনলাম। কিন্তু আগে আগে ঢাকা পৌঁছে তো লাভ হয় না।ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইওভারেই বসে থাকি।’

৪ অক্টোবর বেলা ১১টা।যাত্রাবাড়ী মোড় থেকে গুলিস্তানগামী একটি পরিবহন প্রায় আধা ঘণ্টা ধরে যাত্রাবাড়ী মোড়েই দাঁড়িয়ে আছে।জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা গেল,সামনে সারি সারি বাস,ট্রাক,রিকশা এবং মোটরসাইকেল থেমে আছে।বিরক্ত হয়ে অনেক যাত্রীই বাস থেকে নেমে হাঁটা শুরু করেছেন।বাস থেকে নেমে কিছুটা এগিয়ে দেখা গেল, বিপরীত পাশের সড়কে বিরাট আকারের একটি কার্গো ট্রাক দুর্ঘটনাকবলিত হয়ে উল্টে পড়ে আছে।সেটিকে টেনে তোলার কাজ চলছে।সড়কের ওই লেনটি বন্ধ হয়ে যাওয়ায় ওই লেনের যানবাহনগুলো হঠাৎই উল্টো সড়কে চলে এসেছে। ফলে যাওয়া–আসা উভয় দিকের রাস্তাই বন্ধ হয়ে গেছে।সেই জট ছড়িয়ে পড়েছে যাত্রাবাড়ীর অলিগলিতেও।

৪ অক্টোবর রাত ১০টা। মিরপুর থেকে যাত্রাবাড়ীগামী একটি পরিবহন আটকে আছে সায়েদাবাদ রেলগেটের কিছুটা আগে। প্রায় আধা ঘণ্টা ধরে গাড়ি নড়ছেই না।মধ্যবয়সী একজন যাত্রী বিরক্ত মুখে বারবার জানালা দিয়ে সামনে উঁকি দেওয়ার চেষ্টা করছেন।বেশ কয়েকবার উঁকি দিয়ে পাশের যাত্রীকে উদ্দেশ করে বললেন,দেখেন,একটাও গাড়ি নেই,সব অটো (ব্যাটারিচালিত রিকশা)।রাস্তাটা কেমনে আটকায়ে রাখছে দেখেন।’

সারা দেশের প্রায় ৪০টি জেলার যানবাহন প্রতিদিন ঢাকায় প্রবেশের জন্য মেয়র হানিফ ফ্লাইওভার এবং ফ্লাইওভারের নিচের সড়ক ব্যবহার করে।পদ্মাসেতু উদ্বোধনের পর এই সড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে।তবে অপরিকল্পিত নকশা,ব্যবস্থাপনার দুর্বলতা এবং ট্রাফিক আইন না মানার কারণে ফ্লাইওভারের ওপরে ও নিচের সড়কে তীব্র যানজট দেখা দিচ্ছে।এতে কম সময়ে ঢাকায় পৌঁছানোর সুফল অনেকাংশেই ম্রিয়মাণ হয়ে যাচ্ছে।সব মিলিয়ে এই সড়কে নিয়মিত চলাচলকারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার প্রকল্পের তথ্য বলছে, এটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১১ কিলোমিটার।ফ্লাইওভারটি শনির আখড়া থেকে যাত্রাবাড়ী,সায়েদাবাদ,গুলিস্তান হয়ে চানখাঁরপুলকে সংযুক্ত করেছে।

সারা দেশের প্রায় ৪০টি জেলার যানবাহন প্রতিদিন ঢাকায় প্রবেশের জন্য মেয়র হানিফ ফ্লাইওভার এবং ফ্লাইওভারের নিচের সড়ক ব্যবহার করে।পদ্মাসেতু উদ্বোধনের পর এই সড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে।

মূলত শনির আখড়া,ডেমরা,সায়েদাবাদ ও দোলাইরপাড়—এই চারটি পয়েন্ট দিয়ে যানবাহনগুলো ফ্লাইওভারে প্রবেশ করে। এর মধ্যে নারায়ণগঞ্জ,মুন্সিগঞ্জের মতো ঢাকার পাশের জেলাসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পরিবহনগুলো শনির আখড়া পয়েন্ট দিয়ে,সিলেট বিভাগ ও উত্তর–পূর্বাঞ্চলীয় জেলার পরিবহনগুলো ডেমরা পয়েন্ট দিয়ে এবং বরিশাল, খুলনা বিভাগসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহনগুলো দোলাইরপাড় পয়েন্ট দিয়ে ফ্লাইওভারে ওঠে।এ ছাড়া সায়েদাবাদ পয়েন্ট থেকেও প্রতিদিন বিভিন্ন অঞ্চলের যানবাহন এই ফ্লাইওভার ব্যবহার করে ওঠানামা করছে।

এর বাইরে ঢাকার ভেতরের যাত্রাবাড়ী,দোলাইরপাড়,জুরাইন,ডেমরা,শনির আখড়া,সাইনবোর্ড ও মাতুয়াইল এলাকায় বসবাসকারী মানুষও ঢাকার বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এটি ব্যবহার করেন।

তিন অংশে স্থায়ী যানজট

গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের পর্যন্ত সরেজমিনে ফ্লাইওভারের চারটি প্রবেশমুখ ঘুরে দেখা গেছে,সবচেয়ে বেশি যানবাহন প্রবেশ করে ডেমরা ও দোলাইরপাড় পয়েন্ট দিয়ে। ব্যস্ত সময়ে গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ি মিলিয়ে প্রতি মিনিটে এই দুই পয়েন্ট দিয়ে গড়ে ১২০টির বেশি যানবাহন প্রবেশ করতে দেখা গেছে।বাকি পয়েন্টগুলোতেও যানবাহন প্রবেশের হার প্রায় কাছাকাছি।

ফ্লাইওভারের তিনটি অংশে প্রায়ই যানজট লেগে থাকে। প্রথমটি ফ্লাইওভারে ওঠার অংশে।দ্বিতীয়টি সায়েদাবাদ অংশে এবং শেষে নামার সময় গুলিস্তান ও চানখাঁরপুল অংশে।

দোলাইরপাড় পয়েন্ট ঘুরে দেখা গেছে,বিভিন্ন জেলা থেকে আসা পরিবহনগুলো ফ্লাইওভারে ওঠার আগে সড়কে থামিয়ে যাত্রী ওঠানামা করায়।এতে মূল সড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে শুরুতেই উড়ালসড়কের প্রবেশমুখে যানজটে পড়ে যানবাহনগুলো।এরপর সেগুলো উড়ালসড়কে উঠতে পারলেও সায়েদাবাদ অংশ থেকে শুরু হয় ধীরগতি,যা শেষ হয় একবারে গুলিস্তান ও চানখাঁরপুল পয়েন্টে।

সায়েদাবাদ অংশে ধীরগতির অন্যতম কারণ যানবাহনগুলোর টোল প্লাজা পার হতে ধীরগতি।এ ছাড়া ঢাকার ভেতরে চলাচল করা গণপরিবহনগুলোকে ফ্লাইওভারে বাস থামিয়ে যত্রতত্র যাত্রী ওঠাতে–নামাতেও দেখা গেছে,যা যানজট সৃষ্টিতে ভূমিকা রাখছে।

এরপর নামার মুখে চার লেনের ফ্লাইওভার গুলিস্তানে দুই লেন এবং চানখাঁরপুলে এক লেন হয়ে নেমে গেছে।ফলে এই সরু দুই অংশ পার হতে দীর্ঘ সময় গাড়িগুলোকে আটকে থাকতে হচ্ছে।

নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করা বেসরকারি চাকরিজীবী লুৎফর রহমান বলেন,ভোগান্তি বেশি হয় ফ্লাইওভার থেকে গুলিস্তান নামতে।কখনো কখনো এক–দেড় ঘণ্টাও লেগে যায়।এরপর গাড়িগুলোকে টোল কাউন্টার পার হতেও বেগ পেতে হয়।কারণ,টোল কাউন্টারের পর থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সড়কটি হকারদের দখলে থাকে।’

ফ্লাইওভারের তিনটি অংশে প্রায়ই যানজট লেগে থাকে। প্রথমটি ফ্লাইওভারে ওঠার অংশে।দ্বিতীয়টি সায়েদাবাদ অংশে এবং শেষে নামার সময় গুলিস্তান ও চানখাঁরপুল অংশে।
গলার কাঁটা সায়েদাবাদ বাস টার্মিনাল

যাত্রাবাড়ী থেকে গুলিস্তান যাওয়ার জন্য ফ্লাইওভারের নিচেও একটি সড়ক রয়েছে।সেই সড়কের অবস্থাও বেহাল।সম্প্রতি সরেজমিনে যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সড়ক ঘুরে দেখা গেছে,সংস্কারের অভাবে জায়গায় জায়গায় সড়ক ভেঙে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়।আর শুষ্ক মৌসুমে চলে ধুলার রাজত্ব।

এই সড়কে যানজটের অন্যতম কারণ সায়েদাবাদ বাস টার্মিনাল।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তথ্য বলছে,১৯৮৪ সালে গুলিস্তান কেন্দ্রীয় বাস টার্মিনালকে স্থানান্তর করার জন্য আনন্দবাজার,সায়েদাবাদ,গাবতলী ও মহাখালীতে জমি দেওয়া হয়।তৎকালীন ঢাকা সিটি করপোরেশন রাজধানীর সায়েদাবাদ,গাবতলী ও মহাখালীতে তিনটি বাস টার্মিনাল নির্মাণ করে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে,সায়েদাবাদ বাস টার্মিনালের বর্তমান ধারণক্ষমতা অনুযায়ী,সেখানে ৭০০ থেকে ৮০০টি বাস রাখার অনুমোদন রয়েছে।তবে পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সেখানে আড়াই থেকে তিন হাজার বাস রাখা হয়। চারদিকে সীমানাপ্রাচীরবেষ্টিত এই টার্মিনালের ভেতরে মাদকের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে।

টার্মিনালের বাইরে অবৈধভাবে শত শত পরিবহন কাউন্টার গড়ে উঠেছে।একেকটি পরিবহনের একাধিক কাউন্টারও দেখা গেছে।এসব কাউন্টারের সামনে থেকেই পরিবহনগুলো যাত্রী ওঠানামা করায়।অতিরিক্ত যাত্রী ধরতে বাসগুলো বেশির ভাগ সময় টার্মিনালের বাইরেই রাখা থাকে।ফলে মূল সড়কে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে।এতে প্রায়ই তীব্র যানজট দেখা দেয়।

এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন,পরিবহন ব্যবসায় অদৃশ্য দালাল সিন্ডিকেটের কাছে মালিকপক্ষ জিম্মি হয়ে পড়েছে।শক্তিশালী এই সিন্ডিকেট ভাঙতে পারলে সায়েদাবাদ টার্মিনালের সমস্যা সমাধান করা সম্ভব।

ক্ষতি শুধু সময়ের নয়

২০২৩ সালে ‘রিডিউসিং পলিউশন ফর গ্রিন সিটি’ শীর্ষক এক জরিপ প্রকাশ করেছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তাদের জরিপে বলা হয়েছিল,ঢাকার যাত্রীদের প্রতি দুই ঘণ্টায় ৪৬ মিনিট যানজটে আটকে থাকতে হয়,যা বছরে জনপ্রতি প্রায় ২৭৬ ঘণ্টার সমান।অন্যদিকে বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) হিসাবে,২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার।২০২২ সালে তা কমে দাঁড়ায় ৪ দশমিক ৮ কিলোমিটারে।যানজটের কারণে ঢাকায় দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়,যার আর্থিক মূল্য তখন (২০২২) ছিল প্রায় ১৩৯ কোটি টাকা।

বেসরকারি চাকরিজীবী রেজাউল করিমকে রায়েরবাগ থেকে কারওরানবাজার যেতে হয় প্রতিদিন।তিনি বলেন,ফ্লাইওভার করা হয়েছে মানুষের সুবিধার জন্য।এত বড় দূরত্ব পনেরো মিনিটে পার হওয়ার জন্য।অথচ সেখানে নিয়মিত এক ঘণ্টার বেশি আটকে থাকা লাগে।নিচের সড়কে যানজটে পড়লে তবু বিকল্প সড়কের চিন্তা করা যায়।কিন্তু ফ্লাইওভারে একবার আটকা পড়লে না যেতে পারি সামনে,না পেছনে।লাভের থেকে তো ক্ষতিই বেশি।’

সমাধান কী?

যানজট কমাতে হলে নিচের সড়কগুলোতে বেশি নজর দেওয়ার পরামর্শ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খানের।তিনি বলেন,আধুনিক নগর পরিবহন পরিকল্পনায় ফ্লাইওভার নির্মাণকে উৎসাহিত করা হয় না।ঢাকা শহরে অপরিকল্পিতভাবে ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে যানজট সমস্যার সমাধান করা যায়নি।বরং অনেক ফ্লাইওভারের ওপর ঘণ্টার পর ঘণ্টা জ্যাম লেগে থাকে। ফ্লাইওভারের কারণে নিচের রাস্তার ট্রাফিক পরিচালন ক্ষমতা অনেক ক্ষেত্রেই বেশ কমে গেছে।’

এই নগরপরিকল্পনাবিদ আরও বলেন,ফ্লাইওভারের ওপর নতুন কিছু করার তেমন সুযোগ নেই।ফ্লাইওভারের নিচের সড়কগুলো সংস্কার করতে হবে,যেন ফ্লাইওভারে গাড়ির চাপ কমে আসে। পাশাপাশি ট্রাফিক পুলিশের নজরদারি বাড়াতে হবে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আজাদ রহমান বলেন,তাঁরা চেষ্টা করছেন যাত্রাবাড়ীর নিচের সড়কের পাশে থাকা পরিবহন কাউন্টারগুলোকে সায়েদাবাস বাস টার্মিনালের ভেতরে নেওয়ার। পাশাপাশি এই অঞ্চলের যানজট কমাতে তাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

অবহেলা,ক্ষোভঃ-

গত বছর জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা।সরকারি গেজেট অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই এলাকায়।সরকারি গেজেট অনুযায়ী, সেই সংখ্যা ১১৭।তবে গণ-অভ্যুত্থানের পর এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এ এলাকা থেকে গেছে আগের মতোই নীতিনির্ধারকদের দৃষ্টির আড়ালে।এ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের মনে।তাঁদের অভিযোগ,ওপরে গাড়ি চলার কারণে নিচে সংস্কারকাজ করা হচ্ছে না।এতে নিচের রাস্তায় প্রচণ্ড যানজট লেগে থাকে।

যাত্রাবাড়ীর বাসিন্দা জুলাই অভ্যুত্থানে শহীদ মো. আতিকুর রহমানের ভাই মো. সোলায়মান বলেন,জুলাই অভ্যুত্থানের স্পিরিট ছিল রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের।যেখানে রাষ্ট্রেই পরিবর্তন এল না,সেখানে যাত্রাবাড়ীর পরিবর্তন কীভাবে আসবে?জুলাই অভ্যুত্থানে এই যাত্রাবাড়ীর অবদান ছিল সবচেয়ে বেশি।অথচ এক বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো যাত্রাবাড়ীর সড়কগুলো খানাখন্দে ভরা।আবর্জনার গন্ধে রাস্তায় চলা দায়!’

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
    • newadminnewadmin
    • মার্চ ১০, ২০২৬

    নারায়ণগঞ্জ প্রতিনিধি।।নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল,দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান। গ্রেপ্তার যুবকের নাম মো. মিশাল ওরফে বিশাল (৩০)। সাংবাদিক সম্মেলনে জানানো হয়,গত ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এস এম লুৎফর রহমান দায়িত্ব পালন করছিলেন।এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে আঘাত করে। পরে তার কাছ থেকে সরকারি পিস্তল,দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার জানান,ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে।অভিযানের একপর্যায়ে বন্দর থানার সোনাকান্দা ব্যাপারিপাড়া এলাকা থেকে মিশাল ওরফে বিশালকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি,একটি ছোরা ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মিশালের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার রেলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে,এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী
    • newadminnewadmin
    • মার্চ ১০, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর শাহবাগ এলাকায় ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে চাঁদাবাজি,হামলা ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কয়েকটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তাসকিন গাজী নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ছাত্রদল বা বিএনপির নেতা হিসেবে পরিচয় দেন। যদিও তাঁর কোনো আনুষ্ঠানিক পদ নেই বলে জানা গেছে। একটি ফোনালাপে তিনি বলেন,“আমি এত বছর রাজনীতি করছি।এখন কি আমি না খেয়ে থাকব?ভাই,আমি এখন শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি।মনে করেন আমি পাগল হয়ে গেছি।পাগল হয়ে গেলে সবার কাছ থেকেই ধরতে হয়।” ব্যবসায়ীদের অভিযোগ,২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহবাগকেন্দ্রিক কয়েকটি চক্র সক্রিয় হয়ে ওঠে।তারা আজিজ সুপার মার্কেট,শাহবাগ মেডিসিন মার্কেট, বিপণিবিতান মেডিসিন মার্কেট,পরীবাগ চাঁদ মসজিদ মার্কেট ও পরীবাগ সুপারমার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন ও মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করছে। মাসিক ‘রেট’ বেঁধে চাঁদা   ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান,দোকানভেদে প্রতি মাসে নির্ধারিত হারে চাঁদা দিতে হয়,যাকে তারা ‘রেট’ বলে থাকেন।বেশির ভাগ দোকান থেকেই গড়ে ১০ হাজার টাকা মাসিক চাঁদা নেওয়া হয়। কোনো ব্যবসায়ী অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাঁর ক্ষেত্রে চাঁদার পরিমাণ আরও বেশি ধরা হয় বলেও অভিযোগ রয়েছে। এই চাঁদা তোলার সঙ্গে মো. মিথুন (২৮) ও মো. বাইজিদ মোল্লা (২৮) নামের দুই যুবকের সম্পৃক্ততার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।তাঁরা নিজেদের ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন এবং ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের সহসভাপতি আক্তার হোসেনের অনুসারী বলে দাবি করেন। পরীবাগের চাঁদ মসজিদ মার্কেটের ওষুধ ব্যবসায়ী আল-আমিন (রিপন) বলেন,“মিথুন ও বাইজিদ বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়েছেন।চাঁদা না পেলে দোকানের কর্মচারীদের মারধরও করেছেন।আমরা ব্যবসা করতে চাই,ঝামেলা চাই না—তাই অনেক কিছু সহ্য করে গেছি।” চাঁদা না দিলে গুপ্ত…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 16 views
    সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 30 views
    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    নকশা পরিবর্তনে প্রশ্নের মুখে এলেঙ্গা ফ্লাইওভার, যানজট নিরসনে মিলবে কি স্থায়ী সমাধান?

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 32 views
    নকশা পরিবর্তনে প্রশ্নের মুখে এলেঙ্গা ফ্লাইওভার, যানজট নিরসনে মিলবে কি স্থায়ী সমাধান?

    কনস্যুলার অ্যাক্সেস পেলে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 25 views
    কনস্যুলার অ্যাক্সেস পেলে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল

    ভুল চিকিৎসায় শেবাচিম হাসপাতালে ২ জনের মৃত্যু: স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 39 views
    ভুল চিকিৎসায় শেবাচিম হাসপাতালে ২ জনের মৃত্যু: স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে

    পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 40 views
    পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    আওয়ামী লীগের ভবিষ্যত সম্ভাবনাময়, তবে পথ পংকিল: রাজনৈতিক বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 46 views
    আওয়ামী লীগের ভবিষ্যত সম্ভাবনাময়, তবে পথ পংকিল: রাজনৈতিক বিশ্লেষণ

    জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 32 views
    জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 33 views
    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

    ডিজেল সংকটে পটুয়াখালীর আলীপুর-মহিপুরে ট্রলার বন্ধ, বিপাকে জেলে ও মালিকরা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 40 views
    ডিজেল সংকটে পটুয়াখালীর আলীপুর-মহিপুরে ট্রলার বন্ধ, বিপাকে জেলে ও মালিকরা

    বৃদ্ধা মাকে নির্যাতন: গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে যুবককে ‘সামাজিক শাস্তি’

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 30 views
    বৃদ্ধা মাকে নির্যাতন: গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে যুবককে ‘সামাজিক শাস্তি’

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 51 views
    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 57 views
    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 39 views
    ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ

    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 34 views
    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 45 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 23 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 34 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 52 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 37 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 68 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 33 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 47 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 43 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 24 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 19 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 48 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 32 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 45 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 55 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 45 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 39 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 54 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 19 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 38 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 35 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 52 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 26 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 23 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 45 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 48 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম