সংবাদ ডেস্ক।।কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দেশব্যাপী গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।এ লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে খনন ও পুনঃখনন উপযোগী খালের হালনাগাদ তথ্য জরুরিভিত্তিতে চাওয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-২ শাখা থেকে জারি করা এক জরুরি স্মারকে জানানো হয়,মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে জনগুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধার এবং খালের পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এজন্য দেশব্যাপী একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে।
স্মারকে বলা হয়েছে,মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত টিআর, কাবিখা-কাবিটা ও ইজিপিপি কর্মসূচির মাধ্যমে খাল খনন, পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের সুযোগ রয়েছে।
প্রতিটি উপজেলা থেকে সর্বাধিক জনগুরুত্বপূর্ণ ও নিষ্কন্টক দুইটি খালের তথ্য গুগল ফর্মের মাধ্যমে সরাসরি পাঠাতে হবে। জেলা প্রশাসনের মাধ্যমে আলাদা কোনো প্রতিবেদন বা হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। তথ্য সাবমিট করা মাত্রই তা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে বাস্তবভিত্তিক তথ্য আগামী ১ মার্চ ২০২৬-এর মধ্যে পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে,বিষয়টি “অতীব জরুরি” হিসেবে বিবেচনা করতে হবে।

![]()



















































সর্বশেষ সংবাদ :———