কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে-জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক।।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে কাদের কাদের নিয়ে এই আপত্তি, তাঁদের নাম প্রকাশ করেনি দলটি।

আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন,যারা উপদেষ্টা,তাদের ব্যাপারে বলেছি,সকলের ব্যাপারে নয়।আমরা বলেছি, কিছু কিছু লোক আপনাকে (প্রধান উপদেষ্টা) বিভ্রান্ত করে।আপনার প্রতি আমাদের আস্থা আছে।

কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি। তাদেরকে,তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার।’

এক দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছিল।নাম উল্লেখ না করে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিল দলটি।

বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণের দাবি তুলেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন‘আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করছি…আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি।আমরা বলছি,আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি।আমরা সময় দিচ্ছি।আপনাকেও শুনতে দিচ্ছি। যদি না হয় তাহলে আমরা যা যা করার,সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব।’

তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি জানিয়ে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন,তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে।তাঁর দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে।সুপ্রিম কোর্টের রায়ে কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান তিনি।

জামায়াতে ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কী বলেছেন,এমন প্রশ্নে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টা বলছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা করতে হবে,সেটি উনি করবেন, ইনশা আল্লাহ।’

এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া,নভেম্বর মাসের শেষ দিকে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য ‘এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট’ জারির বিষয়ে আলোচনা হয় বলেও সাংবাদিকদের জানান আবদুল্লাহ মুহাম্মদ তাহের।বৈঠকে তিনি জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

জুলাই সনদে স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন জামায়াতকে।বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে প্রধান দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন জানিয়ে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন,আমরা আজকে এটা (জুলাই সনদ) বাস্তবায়নের জন্য ওনার (প্রধান উপদেষ্টা) দৃষ্টি আকর্ষণ করেছি।উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয়,তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয়।তো সে কারণে উনি বলেছেন,আমি যথাযথ উদ্যোগ নেব।’

‘একটি আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে’—প্রধান উপদেষ্টাকে এমন কথা বলেছে জামায়াত। দলটির নায়েবে আমির বলেন,‘এটা কনস্টিটিউশন (সংবিধান) নয়।এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট,যেটা কোনো সরকার এ রকম (অভ্যুত্থান বা বড় পরিবর্তন) একটি পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে।এবং উনি (প্রধান উপদেষ্টা) আমাদের সঙ্গে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এইটা হবে।’

জুলাই সনদের বিষয়ে অধ্যাদেশ জারির কথা কেউ কেউ বললেও তাতে ভিন্নমত রয়েছে জামায়াতের।এই অবস্থানের পক্ষে যুক্তি দেখিয়ে আবদুল্লাহ তাহের বলেন,‘অধ্যাদেশ খুব দুর্বল।এগুলোর সাংবিধানিক মর্যাদা দেওয়ার মতো স্ট্রেংথ (ক্ষমতা) অধ্যাদেশে নেই।কিন্তু আদেশ ইজ ইকুইভেলেন্ট (সমান) টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার (ক্ষমতা) এবং অথরিটির দিক থেকে।আমরা আমাদের এক্সপার্ট কমিটির সঙ্গে বসেছি।আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐকমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সঙ্গে বসেছে।সবাই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যম এটাকে বৈধতা দিতে হবে।আর সেই আদেশের ওপরেই গণভোট হবে।আমরা এটা ক্লিয়ারলি (পরিষ্কার) বলে আসছি।উনি আমাদের কথায় কনভিন্স (রাজি) হয়েছেন বলে আমাদের মনে হয়। আমরা আশা করি,সেদিকে যাবে।’

বর্তমানে নির্বাচন কমিশন,সচিবালয়,পুলিশ প্রশাসনে ৭০–৮০ শতাংশ কর্মকর্তা একটি দলের আনুগত্য করছেন বলে অভিযোগ করেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।তিনি বলেন, ‘আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চাপ। তো চাপ কোথায় থেকে?একটি দল থেকে আসছে,তারা বলেছে।পুলিশেও একই অবস্থা আছে।’

সারা দেশের আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) যারা হয়েছেন,ওখানে ৮০ শতাংশ একটি বিশেষ দলের বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা ৮০ না ৬৫।তো ৬৫–ও যদি হয়,তাইলে তো অনেক বেশি হয়ে গেল।একটা দল ৬৫ আর বাংলাদেশ ৩৫। সারা বাংলাদেশ তো এই যে ইমব্যালান্সটা (ভারসাম্যহীনতা) হয়ে আছে।’

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার ‘তত্ত্বাবধায়কের মতো’ আছে,নিরপেক্ষ সরকার—এ মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা বলেছি,আপনি (প্রধান উপদেষ্টা) কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন,নিরপেক্ষ সরকার। আপনি এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) করেন।সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার,আপনি রদবদল করেন এবং সে ক্ষেত্রে উনি (প্রধান উপদেষ্টা) আমাদেরকে বলেছেন,উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং (বদলি) ঠিক করবেন। তো আমরা বলেছি,আমাদের কোনো আপত্তি নেই। আপনি লটারি টানেন…তবে লটারির পেছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে,এটা দেখতে হবে।’

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
    • newadminnewadmin
    • মার্চ ২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ও নেতাকর্মীরা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল,লেক ও নালা পরিষ্কার করেন।প্রায় দুই মাসের নিরলস পরিশ্রমের মাধ্যমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার হয়। পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমলে রবিবার (২ মার্চ) আফাজ উদ্দিন আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন।স্থানীয়রা তার উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।তিনি জানান,প্রধানমন্ত্রী তারেক রহমানকে “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়” বিষয়টি উল্লেখ করলে প্রধানমন্ত্রী এটি সারাদেশে চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার পরামর্শ দেন,তবে মন্ত্রী জানান, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। পাটওয়ারী আরও বলেন,মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি করতে না’ বলেছেন এবং ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলে ভালো হতো।ইফতারের শেষে প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়ও আব্বাস একই বার্তা দিয়েছেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 20 views
    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 30 views
    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 37 views
    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 32 views
    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 42 views
    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন     উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 45 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 33 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 55 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 51 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 24 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 22 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 30 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 26 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 26 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 47 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 42 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 44 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 40 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 50 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 48 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 34 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 27 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 34 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 25 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 47 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 50 views
    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 44 views
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 59 views
    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 38 views
    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 63 views
    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 47 views
    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 50 views
    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 61 views
    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 50 views
    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 41 views
    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 65 views
    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 44 views
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 47 views
    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 31 views
    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার