নিজস্ব প্রতিবেদক।।দেশের সকল ইউনিয়ন পরিষদের মেয়াদসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। এ বিষয়ে জেলা প্রশাসকদের কাছে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে,প্রতিটি জেলার উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, প্রথম সভার তারিখ,মেয়াদ উত্তীর্ণের সময় এবং বর্তমানে দায়িত্ব পালনকারী চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান বা প্রশাসকের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।
এছাড়া কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনে আদালতের স্থগিতাদেশ,সীমানা বিরোধ বা অন্য কোনো মামলার জটিলতা রয়েছে কিনা এবং নির্বাচন উপযোগী অবস্থায় আছে কিনা—এসব তথ্যও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টার মধ্যে ই-মেইল (lgupl@lgd.gov.bd) এর মাধ্যমে হার্ডকপি ও সফটকপি উভয়ভাবে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ সামিউল মাসুদ স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে,ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ ও প্রশাসনিক অবস্থা পর্যালোচনার অংশ হিসেবেই সরকার এই তথ্য সংগ্রহ করছে,যা ভবিষ্যৎ নির্বাচন ও প্রশাসনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
![]()






















































সর্বশেষ সংবাদ :———