আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক-সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক।।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন,আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক।আমরা সেটি অ্যাফোর্ড (সামলে নেওয়া) করতে পারব না এই মুহূর্তে। আমরা চাই,আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক।রাষ্ট্র একটা ব্যালান্সড অবস্থায় থাকতে হবে।আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না।যেতে পারব না। সেটা আমরা অ্যাফোর্ড করতে পারব না।’

পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে বলে সতর্কবার্তা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন,সুতরাং আমাদেরকে একদম প্রতিবিপ্লবী হলেও চলবে না।আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে।’

জুলাই সনদ নিয়ে আজ বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এ কথা বলেন বিএনপির সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরামের সদস্য সালাইউদ্দিন আহমদ।

এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘মাননীয় উপদেষ্টা আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল,আছে।কিন্তু এটা কন্ডিশনাল (শর্তসাপেক্ষ)। আমাদের সমর্থন আরও অব্যাহত থাকবে,তবে এটা সীমাহীন নয়।আমরা চাই,আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন—এটাই হচ্ছে কন্ডিশন (শর্ত)।আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়,আমাদের সীমারেখা আছে।আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি, আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন।’

বৈঠকে বক্তব্যে নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন।তিনি বলেন,আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়ম,বদলি–পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদের একটা “ক্যাবিনেট কমিটি” করে দিয়েছেন,এটার কোনো চর্চা নাই।এটার কোনো ট্রাডিশন (প্রচলন) নেই।এটা কোনো নিয়ম নয়।তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ–বদলির মধ্যে,সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে।আপনি খোঁজ নেবেন।আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি।’

জুলাই সনদ স্বাক্ষরের পর সেটা সরকার প্রকাশ করলে জনগণ দেখবেন,বুঝবেন এবং তার ভিত্তিতে গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়ে তাঁদের রায় জানাবেন বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।এই গণভোট জাতীয় নির্বাচনের দিনে হওয়ার পক্ষে অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘গণভোটটা আগে হবে না পরে হবে,এটা তো ঘটনা একই। এটা তাল ধপ করিয়া পড়িল,না পড়িয়া ধপ করিল,কথা তো একই। এটা হ্যাঁ বলবে অথবা না বলবে।এখন যদি একই দিনে একটা ছোট্ট ব্যালটে গণভোট হয়,সেটা আমাদের জন্য সবচাইতে সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল হবে না। আলাদা ম্যানপাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না। আলাদা নির্বাচনী বাক্স হবে না।’

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সালাহউদ্দিন আহমদ বলেন,আমরা মনে করি,যারা আগে গণভোট অনুষ্ঠানের জন্য পারসু করছে,সেটা অবশ্য তাদের অধিকার আছে।কিন্তু এটা কতটা যৌক্তিক,আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন এবং আমরা মনে করি,সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াসও হয়তো বা হতে পারে।’

জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি
বৈঠক থেকে বেরিয়ে সালাহউদ্দিন আহমদ বলেছেন,আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব।সেখানে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) আছে,সেগুলো পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কে,কী বলেছেন।’

‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার এখতিয়ারের জন্যই বিএনপি ঐকমত্য কমিশনে আলাপ-আলোচনা করেছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন,যদি তা না হতো, তাহলে ঐকমত্য কমিশন যদি আমাদের প্রস্তাব দিত, সেই সব প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত,তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না।আলোচনার উদ্দেশ্যই ছিল,যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত,সেগুলো সংকলিত করা। যেসব বিষয়ে দ্বিমত অথবা ভিন্নমত,সেগুলো সংকলিত করা।’

আগামী ১৭ তারিখ ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার অপেক্ষায় আছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন,সেই স্বাক্ষরিত দলিল সবার কাছে দেওয়া হবে,জাতির জন্য উন্মুক্ত করা হবে।তারপর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে ঐকমত্য কমিশন বিভিন্ন প্রক্রিয়াসহ সুপারিশ দেবে।সেই সুপারিশ হিসেবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায়,যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের সব প্রস্তাব,যেগুলো ঐকমত্য হয়েছে,সেটা বাস্তবায়ন হবে।’

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি।এ কথা বৈঠকে জানিয়েছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন,জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক,অন্যান্য কর্মকাণ্ড হোক,সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা।সুষ্ঠু,নিরপেক্ষ এবং বিশ্বে যাতে স্বীকৃত হয়,সে রকম একটা ক্রেডিবল ইলেকশন (গ্রহণযোগ্য নির্বাচন) করা।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়

জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। সমগ্র জাতি সংস্কারের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, ‘সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে গণভোটের মধ্য দিয়ে এমন এক একটা এখতিয়ার,কর্তৃত্ব দেয় সংসদকে, যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে,বাস্তবায়নে। সেটা সাধারণভাবেই কোনো সংশোধনীর মত নয়।সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার,গাঠনিক ক্ষমতা,সেই সংসদকে দেওয়া হচ্ছে।সেটার অনুকূলে যখন কোনো সংস্কার বা সংশোধন গৃহীত হবে,সেটা চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না।এটাই হচ্ছে গণভোটের ভিত্তি।’

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    সাংবাদিকতার মূলমন্ত্র: ন্যায়, জ্ঞান ও সত্য
    • newadminnewadmin
    • মার্চ ১৭, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি ন্যায়, জ্ঞান ও সত্য প্রতিষ্ঠার এক মহৎ দায়িত্ব।সমাজে সত্য তুলে ধরা এবং মানুষের অধিকার রক্ষার জন্য সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। তাই সাংবাদিকতার আদর্শকে সামনে রেখে JOURNALIST শব্দটির প্রতিটি অক্ষরেই লুকিয়ে আছে একজন আদর্শ সাংবাদিকের মূলমন্ত্র। J – Justice (ন্যায়বিচার): সত্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। O – Objective (নিরপেক্ষতা): ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। U – Upright (সততা): চরিত্রের দৃঢ়তা ও নৈতিকতা বজায় রাখা। R – Reliable (নির্ভরযোগ্যতা): তথ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা। N – Noble (মহত্ব): সাংবাদিকতাকে একটি মহৎ দায়িত্ব ও ব্রত হিসেবে দেখা। A – Alert (সতর্কতা): সমসাময়িক ঘটনাপ্রবাহে সর্বদা সজাগ থাকা। L – Loyal (আনুগত্য): দেশ ও সত্যের প্রতি অবিচল আনুগত্য রাখা। I – Investigating (অনুসন্ধিৎসা): ঘটনার আড়ালের প্রকৃত সত্য অনুসন্ধান করা। S – Sincere (আন্তরিকতা): দেশ ও মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করা। T – Truthful (সত্যবাদিতা): যেকোনো পরিস্থিতিতে সত্যকে তুলে ধরা। সাংবাদিকতার এই আদর্শগুলো অনুসরণ করেই একজন প্রকৃত সাংবাদিক সমাজে সত্য, ন্যায় ও মানবিকতার বার্তা পৌঁছে দেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
    • newadminnewadmin
    • মার্চ ১৬, ২০২৬

    দিনাজপুর প্রতিনিধি।।প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,মানুষের উপকার করা এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির মূল লক্ষ্য।কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান,প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখনন শেষ হলে এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।এতে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে।খালটি চালু হলে বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, দেশের অনেক খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষার পানি সংরক্ষণ করা যাচ্ছে না।ফলে একদিকে হঠাৎ বন্যা,অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির সংকট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সারা দেশে পর্যায়ক্রমে বড় পরিসরে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান,আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।খালের দুই পাশে বৃক্ষরোপণ এবং মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন,কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে,যার মাধ্যমে ছোট,ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।একই সঙ্গে দেশের চার কোটি পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন,দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকায় কৃষি প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের বিষয়ে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে।এতে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    সাংবাদিকতার মূলমন্ত্র: ন্যায়, জ্ঞান ও সত্য

    • By newadmin
    • মার্চ ১৭, ২০২৬
    • 0
    • 2 views

    সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 16 views
    সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 30 views
    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    নকশা পরিবর্তনে প্রশ্নের মুখে এলেঙ্গা ফ্লাইওভার, যানজট নিরসনে মিলবে কি স্থায়ী সমাধান?

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 33 views
    নকশা পরিবর্তনে প্রশ্নের মুখে এলেঙ্গা ফ্লাইওভার, যানজট নিরসনে মিলবে কি স্থায়ী সমাধান?

    কনস্যুলার অ্যাক্সেস পেলে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 26 views
    কনস্যুলার অ্যাক্সেস পেলে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল

    ভুল চিকিৎসায় শেবাচিম হাসপাতালে ২ জনের মৃত্যু: স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 40 views
    ভুল চিকিৎসায় শেবাচিম হাসপাতালে ২ জনের মৃত্যু: স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে

    পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 42 views
    পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    আওয়ামী লীগের ভবিষ্যত সম্ভাবনাময়, তবে পথ পংকিল: রাজনৈতিক বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 47 views
    আওয়ামী লীগের ভবিষ্যত সম্ভাবনাময়, তবে পথ পংকিল: রাজনৈতিক বিশ্লেষণ

    জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 33 views
    জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 35 views
    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

    ডিজেল সংকটে পটুয়াখালীর আলীপুর-মহিপুরে ট্রলার বন্ধ, বিপাকে জেলে ও মালিকরা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 41 views
    ডিজেল সংকটে পটুয়াখালীর আলীপুর-মহিপুরে ট্রলার বন্ধ, বিপাকে জেলে ও মালিকরা

    বৃদ্ধা মাকে নির্যাতন: গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে যুবককে ‘সামাজিক শাস্তি’

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 32 views
    বৃদ্ধা মাকে নির্যাতন: গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে যুবককে ‘সামাজিক শাস্তি’

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 51 views
    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 58 views
    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 41 views
    ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ

    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 35 views
    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 45 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 23 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 34 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 53 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 36 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 68 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 47 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 43 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 24 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 20 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 48 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 32 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 43 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 45 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 23 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 39 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 55 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 45 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 39 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 55 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 20 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 39 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 50 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 35 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 52 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 26 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 45 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 48 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ