আততায়ীকে জেল থেকে ছাড়ার মধ্যে হাদিকে গুলি করার রহস্য!

অনলাইন ডেস্ক রিপোর্ট।।অস্ত্রসহ গ্রেপ্তার দাগি আসামির অস্বাভাবিক জামিন,অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও হত্যাচেষ্টার পেছনের গোপন প্লট সামনে আসছে

প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকারের ভূমিকা
উগ্রবাদী সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য।পুলিশের প্রকাশিত তথ্য এবং তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্রের বক্তব্যে উঠে আসছে এমন সব ইঙ্গিত,যা এই হত্যাচেষ্টার পেছনে কেবল ব্যক্তিগত শত্রুতা নয়,বরং রাষ্ট্রের ভেতরের শক্তির সম্ভাব্য সংশ্লিষ্টতার প্রশ্নকে সামনে আনছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে,সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে একজন ব্যক্তিকে সন্দেহভাজন শ্যুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিএমপি তার ছবি প্রকাশ করেছে এবং তাকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ফয়সাল করিম মাসুদকে বিশেষ উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের ইঙ্গিতে কারাগার থেকে বের করা হয়েছিল—এমন প্রাথমিক প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা।পুলিশের তদন্তে উঠে এসেছে,সরকারি সহায়তায় তাকে জামিনে মুক্ত করে এই হামলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

এই তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে—একজন অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দাগি অপরাধী কীভাবে এত অল্প সময়ে বারবার জামিন পেলেন?

ফয়সাল করিম মাসুদ: অপরাধের ধারাবাহিক ইতিহাস
২০২৪ সালের ২৮ অক্টোবর, জুলাই গণ–অভ্যুত্থানের পর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট হয়।এ ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ।

এরপর ৭ নভেম্বর র‍্যাব তাকে আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করে।তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল,দুটি ম্যাগাজিন,পাঁচটি গুলি, তিনটি মুঠোফোন এবং নগদ পাঁচ হাজার টাকা।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় এবং একাধিক গণমাধ্যমে তার পরিচয় ও ছবি প্রকাশিত হয়।

অস্বাভাবিক গতিতে জামিন
এই মামলায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ ফয়সাল করিমকে ছয় মাসের জামিন দেন।আদালতের আদেশ দেওয়ার মাত্র তিন দিনের মধ্যে তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়—যা সাধারণ বিচারিক প্রক্রিয়ার তুলনায় দ্রুত বলে নথিতে দেখা যায়।

এরপর ১২ আগস্ট একই আসামির জামিনের মেয়াদ বাড়াতে আবারও আবেদন করা হলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ তাকে নতুন করে এক বছরের জামিন দেন।ফলে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি এক দফায় ছয় মাস এবং পরবর্তী দফায় এক বছরের জামিন পান।

আইনজীবী ও মানবাধিকার কর্মী পারভেজ হাসেম এ প্রসঙ্গে বলেন, “সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক,বহু আইনজীবী, বিশিষ্ট রাজনৈতিক নেতা,সাংবাদিক,শিল্পী ও সাহিত্যিক দেড় বছর ধরে জেলে আছেন।বিশ্বাসযোগ্য অভিযোগ না থাকলেও তাদের জামিন দেওয়া হচ্ছে না।অথচ দাগি অপরাধীদের গোপনে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।প্রশ্ন আসে—তাদের কি হত্যাকাণ্ড ঘটানোর জন্যই ছাড়া হয়েছে?”

রাজনৈতিক যোগসূত্র ও ভাইরাল বৈঠক
এই হত্যাচেষ্টার পেছনে রাজনৈতিক যোগসূত্রের কথাও সামনে এসেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,ওসমান হাদির সঙ্গে ইসলামী ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের একাধিক অন্তরঙ্গ বৈঠক।

রাজনৈতিক বিশ্লেষক আরিফ জেবতিক তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাদিক কায়েমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।বিশ্লেষক সাব্বির খান লিখেছেন,“পরিকল্পিতভাবে ভয়াবহ অপরাধীদের জেল থেকে বের করে নিষ্ঠুর নাটক মঞ্চস্থ করা হচ্ছে।আরও কতজনকে এভাবে মারা হবে—এটাই এখন বড় উদ্বেগ।”

হাদি: বিতর্কিত চরিত্র ও ‘বলির পাঁঠা’ তত্ত্ব
বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও মুক্তিযোদ্ধা তাজুল ইমাম বলেন, “হাদি এক বছর ধরে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙা,মব হামলায় নেতৃত্ব দেওয়া এবং অশ্লীল বক্তব্যের মাধ্যমে পরিচিত।তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ক্ষোভ সর্বজনবিদিত।তাকে হত্যা করে আওয়ামী লীগের দিকে আঙুল তোলার সুযোগ তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “হাদিকে তারা নিজেদের কেনা বলীর পাঁঠা বানাতে চেয়েছিল।কিন্তু রহস্য ফাঁস হওয়ায় এখন এই ঘটনা তাদের জন্য বুমেরাং হতে চলেছে।”

বিএনপি–শিবির–জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের তথ্য উদ্ধৃত করে বলেন, “এই ঘটনায় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম জড়িত।”

অন্যদিকে ইসলামী ছাত্র শিবির বিএনপির নেতা মির্জা আব্বাসকে মাস্টারমাইন্ড বলে দাবি করে।শিবির নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুকে এই অভিযোগ তোলেন।পরে মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গেলে সেখানে তাকে শিবির ও ‘জুলাই যোদ্ধারা’ মিলে নাজেহাল করে।

নির্বাচন, হামলা ও দমন অভিযান
হাদিকে গুলি করা হয় ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময়,ঠিক একদিন আগে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।বিশ্লেষকদের মতে,এই হামলার মাধ্যমে একদিকে আইনশৃঙ্খলার চরম অবনতির চিত্র দেখানো হয়েছে,অন্যদিকে নির্বাচন বানচাল ও নতুন দমন অভিযান শুরুর অজুহাত তৈরি করা হয়েছে।

হাদিকে গুলির ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার “অপারেশন ডেভিল হান্ট: ফেজ–২” চালুর ঘোষণা দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে এই অভিযান শুরু করা হয়েছে।”

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ১ হাজার ৫০৬ জনকে গ্রেপ্তার করে,যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী,আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবর–নভেম্বরে এই সংখ্যা ৫০ হাজার ছাড়ায়।

হাদির অবস্থা ও উগ্রবাদী হুমকি
হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়,পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষায়,তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি লাইফ সাপোর্টে আছেন।

এ অবস্থাতেও উগ্রবাদী বক্তব্য থামেনি।এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যাসিস্টদের বাংলাদেশে কোনো জায়গা হবে না।”

তিনি আরও বলেন, “ওসমান হাদির রক্তের শপথ—আওয়ামী লীগকে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।”

ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তার দাবিতে সক্রিয় ছিল।অন্তর্বর্তী সরকার মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে।

একটি বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ওসমান হাদিকে হত্যাচেষ্টা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়।দাগি অপরাধীদের রহস্যজনক জামিন,উগ্রবাদী রাজনীতি,গণগ্রেপ্তার ও নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টার সঙ্গে এটি গভীরভাবে যুক্ত।

তাদের আশঙ্কা,সহিংসতাকে ব্যবহার করে গণতান্ত্রিক শক্তিকে দমন এবং ক্ষমতায় টিকে থাকার একটি সুপরিকল্পিত কৌশল বাস্তবায়ন করা হচ্ছে—যার কেন্দ্রে রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

  • এই সংক্রান্ত সংবাদ

    গুলশানে শতকোটি টাকার জমি দখলের অভিযোগ পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে:রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাজধানীর গুলশানে শতকোটি টাকার একটি জমি দখলের অভিযোগ উঠেছে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে।অভিযোগে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সহায়তায় গুলশান নিকেতনের একটি মূল্যবান জমি দখলের পাঁয়তারা চলছে। অভিযোগ অনুযায়ী,নিকেতনের ২ নম্বর গেটের পাশে সুইসসোটেল-এর বিপরীতে অবস্থিত প্রায় ৪২.২৭ শতাংশ (সাড়ে ২৫ কাঠা) জমিতে মঙ্গলবার (আজ) ‘লেডিস ক্লাব ও পার্ক’ নাম দিয়ে একটি প্রকল্পের উদ্বোধনের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের দাবি,প্রকৃতপক্ষে এটি জমি দখলের একটি কৌশল। জানা গেছে,উক্ত জমির মালিক আব্দুর রহমান সোহেল, যিনি তার নানার দান সূত্রে জমিটির মালিকানা পান।তবে গত ৫ আগস্টের পর সোহেলের বিরুদ্ধে রাজউক একটি মামলা দায়ের করে।ওই মামলায় তাকে কারাবরণ করতে হলেও পরে তিনি জামিনে মুক্ত হন। ভুক্তভোগী সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে একাধিকবার রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান হয়নি।বরং আশ্বাস দিলেও পরে উল্টোভাবে জমিটি দখলের উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ করা হয়েছে,রাজউকের এক কর্মকর্তা রাজিয়া সুলতানার মাধ্যমে পুরো বিষয়টি পরিচালিত হচ্ছে, যাকে উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে।সোমবার রাতে হঠাৎ করে বুলডোজার দিয়ে জমিতে থাকা স্থাপনা ভেঙে ফেলা হয়।এ সময় সেখানে বহিরাগত লোকজন ও সন্ত্রাসী বাহিনী উপস্থিত ছিল বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি,পার্কের নামে জমিটি দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করা হবে এবং এর একটি অংশ উপদেষ্টার ঘনিষ্ঠদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে জমির মালিক আব্দুর রহমান সোহেল রাজউক চেয়ারম্যানকে অবহিত করলে তিনি নাকি বলেন,“এখন যা করার করুক,পরে ভেঙে আপনাদের জমি বুঝিয়ে দেওয়া হবে।” একই সঙ্গে বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ করলে মামলা দিয়ে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে ভয়ের কারণে আইনগত পদক্ষেপ নিতে পারছেন না জমির মালিকপক্ষ।…

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি নিজ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ওই পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেছে। বিচারপতি নাইমা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (বার্কলি) এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    খুলনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 15 views
    খুলনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু

    মেহেরপুরে ভোটের দিন বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 14 views
    মেহেরপুরে ভোটের দিন বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

    শেরপুর-১ আসনের ভোটকেন্দ্রে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 43 views
    শেরপুর-১ আসনের ভোটকেন্দ্রে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

    ঢাকা-৯ আসনে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তাসনিম জারার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 34 views
    ঢাকা-৯ আসনে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তাসনিম জারার

    জামায়াতে ইসলামী: নির্বাচনী ইতিহাস ও নির্বাচিত প্রার্থীদের তথ্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 53 views
    জামায়াতে ইসলামী: নির্বাচনী ইতিহাস ও নির্বাচিত প্রার্থীদের তথ্য

    বাংলাদেশের জেলা ভিত্তিক সংসদীয় আসনের পূর্ণ তালিকা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 34 views
    বাংলাদেশের জেলা ভিত্তিক সংসদীয় আসনের পূর্ণ তালিকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ভোটদান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 43 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ভোটদান

    জরিপে আসন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বিএনপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 36 views
    জরিপে আসন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বিএনপি

    ইউটিউবে কত ভিউতে কত আয়? প্রকৃত চিত্র ও হিসাব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 42 views
    ইউটিউবে কত ভিউতে কত আয়? প্রকৃত চিত্র ও হিসাব

    ছদ্মবেশে ছাত্রলীগে সক্রিয় থাকার দাবি: সাদিক কায়েমের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 39 views
    ছদ্মবেশে ছাত্রলীগে সক্রিয় থাকার দাবি: সাদিক কায়েমের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

    বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতের বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 33 views
    বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতের বক্তব্য

    সংসদ কার্যকর না থাকলে শপথ পড়াবেন কে? নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 13 views
    সংসদ কার্যকর না থাকলে শপথ পড়াবেন কে? নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

    শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত নেতা আটক,নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 14 views
    শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত নেতা আটক,নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার

    ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 30 views
    ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

    মেহেন্দিগঞ্জে লাঠিসোঁটা মজুদ ও বহিরাগতদের প্রবেশে শংকিত দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 37 views
    মেহেন্দিগঞ্জে লাঠিসোঁটা মজুদ ও বহিরাগতদের প্রবেশে শংকিত দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

    জামায়াত নেতা ৫০ লাখ টাকাসহ আটক: দল অভিযোগ করছে ‘সাজানো নাটক’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 23 views
    জামায়াত নেতা ৫০ লাখ টাকাসহ আটক: দল অভিযোগ করছে ‘সাজানো নাটক’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপদেষ্টাদের ভোট কেন্দ্র

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 56 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপদেষ্টাদের ভোট কেন্দ্র

    আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি চুরি, নতুন ক্যামেরা পুনঃস্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 59 views
    আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি চুরি, নতুন ক্যামেরা পুনঃস্থাপন

    বাংলাদেশে টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংশোধন, ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশে টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংশোধন, ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ

    ঢাকায় ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন-তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 66 views
    ঢাকায় ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন-তারেক রহমান

    বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন ও গণভোট নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 58 views
    বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন ও গণভোট নিয়ে

    ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক অংশ নিচ্ছেন বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 50 views
    ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক অংশ নিচ্ছেন বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি: শুল্ক ছাড়ের আড়ালে কৌশলগত শর্ত নিয়ে বিতর্ক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 37 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি: শুল্ক ছাড়ের আড়ালে কৌশলগত শর্ত নিয়ে বিতর্ক

    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্বে সিইসির জাতির উদ্দেশে ভাষণ আজ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 71 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্বে সিইসির জাতির উদ্দেশে ভাষণ আজ

    বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তায় রোবট কুকুর মোতায়েন করবে মেক্সিকো পুলিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 50 views
    বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তায় রোবট কুকুর মোতায়েন করবে মেক্সিকো পুলিশ

    যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 63 views
    যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

    যুক্তরাষ্ট্র থেকে বছরে সাড়ে ৩ বিলিয়ন ডলার কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 43 views
    যুক্তরাষ্ট্র থেকে বছরে সাড়ে ৩ বিলিয়ন ডলার কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

    ‘১১ হাজার কোটি টাকা পাচার’ অভিযোগে বিতর্ক: আসিফ মাহমুদকে ঘিরে নতুন আলোচনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 61 views
    ‘১১ হাজার কোটি টাকা পাচার’ অভিযোগে বিতর্ক: আসিফ মাহমুদকে ঘিরে নতুন আলোচনা

    স্টারমারের নেতৃত্বে টানাপোড়েন, লেবারে আলোচনায় শাবানা মাহমুদ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 67 views
    স্টারমারের নেতৃত্বে টানাপোড়েন, লেবারে আলোচনায় শাবানা মাহমুদ

    ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 48 views
    ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 52 views
    এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বর্জনীয় কাজের নির্দেশনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 43 views
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:  পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বর্জনীয় কাজের নির্দেশনা

    আওয়ামী লীগ-অধ্যুষিত আসনে ভোটের নতুন সমীকরণ: বিএনপি-জামায়াতের লড়াইয়ে ‘নির্ণায়ক’ হতে পারে আ.লীগ সমর্থকরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 36 views
    আওয়ামী লীগ-অধ্যুষিত আসনে ভোটের নতুন সমীকরণ:  বিএনপি-জামায়াতের লড়াইয়ে ‘নির্ণায়ক’ হতে পারে আ.লীগ সমর্থকরা

    ২০২৬ সালের নির্বাচনী কর্মকর্তাদের পরিণতি ২০১৮ ও ২০২৪ সালের মতোই হতে পারে—হুঁশিয়ারি ড. হাসান মাহমুদের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 63 views
    ২০২৬ সালের নির্বাচনী কর্মকর্তাদের পরিণতি ২০১৮ ও ২০২৪ সালের মতোই হতে পারে—হুঁশিয়ারি ড. হাসান মাহমুদের

    আন্তর্জাতিক সমর্থন,রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার সমীকরণে অনিশ্চয়তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 74 views
    আন্তর্জাতিক সমর্থন,রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার সমীকরণে অনিশ্চয়তা

    ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 46 views
    ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

    শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 30 views
    শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

    জাইমা রহমান ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দেবেন, তারেক রহমানও উপস্থিত থাকবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 44 views
    জাইমা রহমান ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দেবেন, তারেক রহমানও উপস্থিত থাকবেন

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা: ৯০%-এর বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 51 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা: ৯০%-এর বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা

    বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু বুধবার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 68 views
    বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু বুধবার

    ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনি বুথে অগ্নিসংযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 50 views
    ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনি বুথে অগ্নিসংযোগ

    “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ: মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়ে ১৫ কোটি ছাড়াল”

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 50 views
    “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ: মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়ে ১৫ কোটি ছাড়াল”

    এক বছরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 57 views
    এক বছরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা

    সম্পদের বিবরণ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 33 views
    সম্পদের বিবরণ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 54 views
    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট

    সিলেটে ভূমিকম্প, মাত্রা ৪

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 60 views
    সিলেটে ভূমিকম্প, মাত্রা ৪

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 74 views
    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি: রপ্তানিতে অভূতপূর্ব সুবিধার আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 35 views
    যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি: রপ্তানিতে অভূতপূর্ব সুবিধার আশা

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 53 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: ভোট দিতে যাচ্ছেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 54 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: ভোট দিতে যাচ্ছেন তারেক রহমান

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 28 views
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা

    বাংলাদেশের দুর্নীতি সামান্য কমলেও বৈশ্বিক র‍্যাঙ্কিং খারাপেছে: টিআইবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 55 views
    বাংলাদেশের দুর্নীতি সামান্য কমলেও বৈশ্বিক র‍্যাঙ্কিং খারাপেছে: টিআইবি

    কোটা বিরোধী আন্দোলন নয়, পরিকল্পিত প্রতিশোধ: মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র দাবি বিশেষজ্ঞদের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 31 views
    কোটা বিরোধী আন্দোলন নয়, পরিকল্পিত প্রতিশোধ: মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র দাবি বিশেষজ্ঞদের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-অ্যান্ড-ফেয়ার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 38 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-অ্যান্ড-ফেয়ার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, নির্বাচনে প্রধান প্রার্থী হিসেবে এগিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 48 views
    তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, নির্বাচনে প্রধান প্রার্থী হিসেবে এগিয়ে