আগে জাতীয় নির্বাচন, নাকি স্থানীয় সরকার নির্বাচন—?

নিজস্ব প্রতিবেদক।।আগে জাতীয় নির্বাচন, নাকি স্থানীয় সরকার নির্বাচন—এই প্রশ্নে রাজনীতিতে তুমুল বিতর্ক দেখা গিয়েছিল চলতি বছরের শুরুতে।কিন্তু তখন বিএনপির বিরোধিতার মুখে বিষয়টি হালে পানি না পেয়ে একরকম আলোচনার বাইরে চলে গিয়েছিল।

তবে সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নতুন করে স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি সামনে আনা হয়েছে। নতুন করে দাবিটি সামনে আনার কারণ কী,এর পেছনে কোনো কৌশল আছে কিনা,তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ—এই তিনটি দল গত সপ্তাহে স্পষ্ট করে বলেছে,তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।

অবশ্য বিএনপি বরাবরই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দাবি করে আসছে।যদিও সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে নতুন করে দাবি ওঠার পর বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান নিয়েছে।এ দাবিতে সব দলকে এক জায়গায় এনে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরির জন্য সম্প্রতি নিজেদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি।

২৩ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের মধ্যে বৈঠক হয়।বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পৃথক বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দুই দলের মধ্যে মতৈক্য হয়েছে বলে জানান।

এর পক্ষে যুক্তি দিয়ে নুরুল হক সেদিন বলেছিলেন,গত আট মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় সেবা পেতে মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে।এ ক্ষেত্রে কিছু মানুষ জোর করে আধিপত্য বিস্তার করছে।সে জন্য স্থানীয় নির্বাচন মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দিতে পারে।জাতীয় নির্বাচনের আগে সংস্কারে কিছু সময়ের প্রয়োজন।আবার জাতীয় ঐকমত্যেরও প্রয়োজন। অন্তত তার আগে স্থানীয় নির্বাচন হতে পারে।

মূলত এই বৈঠক-বক্তব্যের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবি নতুন করে সামনে আসে।

গণ অধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠকের দুই দিনের মাথায় ২৫ এপ্রিল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে দলের এক অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানান।সেদিন শফিকুর রহমান বলেন, ‘একটা নির্বাচন কমিশন হয়েছে।তারা বলেছে,তারা নাকি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে।আমরা তাদের একটি অ্যাসিড টেস্ট (অগ্নিপরীক্ষা) দেখতে চাই।জাতীয় সংসদ নির্বাচন,যেটা দিয়ে পাঁচ বছর দেশ শাসন হবে,সেই নির্বাচনের আগে জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে।আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি,আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন।’

আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে না বললেও নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাইছে।দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের কাছে এ চাওয়ার কথা বলেছেন।

স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি প্রথম দফায় জোরেশোরে আলোচনায় আসে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে।

গত ৬ জানুয়ারি ঢাকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন।মতবিনিময়ে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন,জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ঢাকার বাইরে মতবিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এ চিত্র পাচ্ছে।

গত ৮ জানুয়ারি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে।

এমন পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেয় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি নেতাদের পূর্বতন প্ল্যাটফর্ম) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,তিনি ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে।তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি।

অন্যদিকে বিএনপির নেতারা শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিরুদ্ধে সোচ্চার।তাঁরা আগে চান,জাতীয় নির্বাচন।

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশের পর মার্চে রোজার মধ্যে দলটির নেতাদের কেউ কেউ বিভিন্ন সভা-সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে বক্তব্য দেন।যেমন গত ১৯ মার্চ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনালে এক গণ-ইফতার অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তবে দল গঠনের পর স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেয়ে এনসিপির জ্যেষ্ঠ নেতারা গণপরিষদ নির্বাচনের দাবিতে বেশি সরব হন।

শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়ার দাবির কড়া সমালোচনা দেখা গেছে বিএনপির নেতাদের মুখে। মিত্রদলগুলোর কেউ কেউ বিএনপির নেতাদের বক্তব্যে কণ্ঠ মেলান।মূলত বিএনপির বিরোধিতার মুখে অন্যান্য দলও কার্যত স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবি আর সেভাবে সামনে আনেনি।

সম্প্রতি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ বিষয়টিকে নতুন করে সামনে আনার আগে ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন।

প্রতিবেদন দাখিল–পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে কমিশনের কাছে সাংবাদিকেরা জানতে চান,স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা কী সুপারিশ করেছে? জবাবে কমিশনপ্রধান স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন,ইচ্ছা করেই এ বিষয়ে স্পষ্ট করে তাঁরা কিছু বলেননি।তাঁরা বলেছেন,সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিক। স্থানীয় সরকার নির্বাচনও গুরুত্বপূর্ণ,জাতীয় সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ।একটি করলে আরেকটি করা যাবে না,এ-জাতীয় শর্তই অমূলক কথা।দুটিই করতে হবে।তবে তাঁরা চান,স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে করা হোক।

গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি রাজনৈতিক অঙ্গনে অন্য আলোচিত বিষয় ছিল। কিন্তু মার্চে রোজার সময় ও ঈদুল ফিতরের পর গত কয়েক সপ্তাহে বিষয়টি নিয়ে তেমন আলোচনা দেখা যায়নি।অনেকটা আলোচনার বাইরে চলে যাওয়া এ দাবি নতুন করে কেন সামনে এল,তা রাজনীতিতে কৌতূহলের জন্ম দিয়েছে।

বিএনপির সূত্রগুলো বলছে,জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সারা দেশে একধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে।সেই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে।এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের কারণে দলের তৃণমূলে কোন্দল-বিভাজন তীব্র হতে পারে।এই বিশৃঙ্খলার প্রভাব আগামী জাতীয় নির্বাচনে দলের ওপর পড়তে পারে।সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেন, ‘এখন যেহেতু কথা বলার পরিবেশ আছে,তাই বিভিন্ন দল তাদের মতামত প্রকাশ করতে পারছে।সে জন্য হয়তো সবাই নিজ নিজ বক্তব্য দিচ্ছে।তবে বিএনপি মনে করে,জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত।উল্লেখ্য,যখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল,তখনো ওই সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচন হয়নি।’

অন্যদিকে আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া দলগুলোর নেতারা বলছেন,স্থানীয় সরকার নির্বাচন আগে হলে বিএনপির বাইরে অন্য দলগুলোর প্রার্থীরাও ভালো ফলাফল করতে পারেন।তৃণমূলে তাঁদের পরিচিতি ও অবস্থান আরও সংহত হতে পারে।ফলে দলগুলো সুবিধাজনক অবস্থায় চলে যেতে পারে। বিএনপি সেই ভয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে না।

স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি নতুন করে সামনে আনার বিষয়টি বিএনপিকে চাপে রাখার কৌশল কিংবা আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রিক কোনো নতুন মেরুকরণের ইঙ্গিত কি না,সেই প্রশ্ন ঘুরেফিরে আসছে।স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি সামনে আনা দলগুলোর মধ্যে এ বিষয়ে কোনো অভ্যন্তরীণ সমঝোতা আছে কি না,সেই প্রশ্নও সামনে আসছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন,তাঁরা নতুন করে দাবিটিকে সামনে এনেছেন,বিষয়টি এমন নয়।শুরু থেকেই তাঁর দল বিষয়টি নিয়ে সরব।তাঁরা সব সময়ের জন্য জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচন চান।কারণ,দলীয় সরকারের সময় সংসদ সদস্যরা স্থানীয় সরকারে নিজস্ব লোক বা স্বজনদের বসান। ফলে স্থানীয় সরকার কার্যকর হতে পারে না।

এ ছাড়া অন্য যেসব দল স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে, তাদের সঙ্গে এ বিষয়ে কোনো সমঝোতা হয়েছে,বিষয়টি এমন নয় বলে দাবি করেন ইসলামী আন্দোলনের এই নেতা।তিনি বলেন,সরকার সক্রিয় হচ্ছে।ঐকমত্য কমিশন কাজ করছে। সব মিলিয়ে তাঁদের মনে হয়েছে,বিষয়টি জোরালোভাবে বলা দরকার।নিজেরা বলার পাশাপাশি সমমনা দলগুলোকেও এ বিষয়ে বলা হচ্ছে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
    • newadminnewadmin
    • মার্চ ১৬, ২০২৬

    দিনাজপুর প্রতিনিধি।।প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,মানুষের উপকার করা এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির মূল লক্ষ্য।কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান,প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখনন শেষ হলে এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।এতে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে।খালটি চালু হলে বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, দেশের অনেক খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষার পানি সংরক্ষণ করা যাচ্ছে না।ফলে একদিকে হঠাৎ বন্যা,অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির সংকট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সারা দেশে পর্যায়ক্রমে বড় পরিসরে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান,আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।খালের দুই পাশে বৃক্ষরোপণ এবং মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন,কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে,যার মাধ্যমে ছোট,ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।একই সঙ্গে দেশের চার কোটি পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন,দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকায় কৃষি প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের বিষয়ে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে।এতে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
    • newadminnewadmin
    • মার্চ ১৫, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।সরকার গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে।রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করে ওই পাঁচ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিসির নাম ও স্থানীয় জেলা: গাজীপুর: মো. নুরুল করিম ভূঁইয়া চাঁপাইনবাবগঞ্জ: আবু ছালেহ মো. মুসা পঞ্চগড়: মোসা. শুকরিয়া পারভীন কুষ্টিয়া: মো. তৌহিদ বিন হাসান নেত্রকোনা: মো. মুশফিকুর রহমান গত ১ মার্চ বিএনপি সরকার গঠনের পর পূর্ববর্তী ডিসিদের প্রত্যাহার করা হয়।নতুন নিয়োগের মাধ্যমে তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 16 views
    সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 30 views
    জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    নকশা পরিবর্তনে প্রশ্নের মুখে এলেঙ্গা ফ্লাইওভার, যানজট নিরসনে মিলবে কি স্থায়ী সমাধান?

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 32 views
    নকশা পরিবর্তনে প্রশ্নের মুখে এলেঙ্গা ফ্লাইওভার, যানজট নিরসনে মিলবে কি স্থায়ী সমাধান?

    কনস্যুলার অ্যাক্সেস পেলে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল

    • By newadmin
    • মার্চ ১৬, ২০২৬
    • 0
    • 25 views
    কনস্যুলার অ্যাক্সেস পেলে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল

    ভুল চিকিৎসায় শেবাচিম হাসপাতালে ২ জনের মৃত্যু: স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 39 views
    ভুল চিকিৎসায় শেবাচিম হাসপাতালে ২ জনের মৃত্যু: স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে

    পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 40 views
    পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    আওয়ামী লীগের ভবিষ্যত সম্ভাবনাময়, তবে পথ পংকিল: রাজনৈতিক বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 46 views
    আওয়ামী লীগের ভবিষ্যত সম্ভাবনাময়, তবে পথ পংকিল: রাজনৈতিক বিশ্লেষণ

    জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 32 views
    জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 33 views
    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

    ডিজেল সংকটে পটুয়াখালীর আলীপুর-মহিপুরে ট্রলার বন্ধ, বিপাকে জেলে ও মালিকরা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 40 views
    ডিজেল সংকটে পটুয়াখালীর আলীপুর-মহিপুরে ট্রলার বন্ধ, বিপাকে জেলে ও মালিকরা

    বৃদ্ধা মাকে নির্যাতন: গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে যুবককে ‘সামাজিক শাস্তি’

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 30 views
    বৃদ্ধা মাকে নির্যাতন: গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে যুবককে ‘সামাজিক শাস্তি’

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 51 views
    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 57 views
    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 39 views
    ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ

    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    • By newadmin
    • মার্চ ১৫, ২০২৬
    • 0
    • 34 views
    সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 45 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 23 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 34 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 52 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 37 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 68 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 33 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 47 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 43 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 24 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 19 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 48 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 32 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 45 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 55 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 45 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 39 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 54 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 19 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 38 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 35 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 52 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 26 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 23 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 49 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 45 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 48 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম