নিজস্ব প্রতিবেদক।। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং নির্মাণকাজে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে।বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নতুন যোগদান করা ৩২ জন কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা পুরোদমে কাজে যুক্ত হবেন।রাষ্ট্র তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে—এই দায়িত্ববোধ সবসময় ধারণ করতে হবে।রাষ্ট্রের স্বার্থে কাজ করা সহজ নয়,নানা প্রতিবন্ধকতা থাকে; তবে তরুণ কর্মকর্তারা চাইলে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অপচয় রোধে নবীন কর্মকর্তাদের আন্তরিকতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন,আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।নবীন কর্মকর্তারাই ভবিষ্যতের কাণ্ডারি।তিনি সড়ক নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে বলেন,একটি সড়ক বন্ধ থাকলে লাখো মানুষের দুর্ভোগ হয়। তাই নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা,নির্মাণ ব্যয় যুক্তিসংগত রাখা এবং নিরাপদ অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন,নতুন কর্মকর্তারা তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে দেশের সেবায় অবদান রাখবেন—এটাই সবার প্রত্যাশা।শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুনাম অর্জনের আহ্বান জানান তিনি।
সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণে প্রশাসনিক কাঠামো, প্রকল্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, আর্থিক শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নবীন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়।
![]()























































সর্বশেষ সংবাদ :———